বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৬ ২১:১৭

শেয়ার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান এবং কোরবানির মাংস বঞ্চিতদের সঙ্গে ভাগ করে নেওয়াসহ পরিচ্ছন্নতা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে পরাজিত করার মধ্যেই এর মূল শিক্ষা নিহিত।

যারা কোরবানির সামর্থ্য রাখেন, তাদের প্রতি তিনি আহ্বান জানান, যাদের পশু কোরবানির সুযোগ হয়নি, তাদের সঙ্গে মাংস ভাগ করে নিতে। পাশাপাশি কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ এবং রক্ত ও বর্জ্য পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করার অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ, মুসলিম বিশ্ব ও সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেন।