বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এভারেস্ট জয় করলেন বাংলাদেশি নারী নিম্মি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মে, ২০২৬ ১০:৫০

আপডেট: ২৭ মে, ২০২৬ ১০:৫২

শেয়ার

এভারেস্ট জয় করলেন বাংলাদেশি নারী নিম্মি
ছবি সংগৃহীত

প্রায় ১৪ বছরের বিরতির পর আরেকজন বাংলাদেশি নারী পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। নুরুন্নাহার নিম্মি বুধবার (২৭ মে) নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি বাংলাদেশের অষ্টম এভারেস্টজয়ী এবং তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

নিম্মি গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেন। অভিযানের একাধিক পর্যায়ে প্রতিকূল আবহাওয়া তার সামিট প্রচেষ্টায় বাধা সৃষ্টি করে। অবশেষে ২৫ মে তিনি চূড়ান্ত সামিট পুশ শুরু করেন এবং ক্যাম্প-৪ থেকে আরোহণ শেষে আজ ভোরে শীর্ষ চূড়ায় পৌঁছান।

পেশায় পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার নিম্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। পাহাড়ের প্রতি আগ্রহ থেকেই পর্বতারোহণে তার যাত্রা শুরু।

বাংলাদেশি পর্বতারোহীদের এভারেস্ট জয়ের ধারা শুরু হয় ২০১০ সালে, যখন মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট শীর্ষে পৌঁছান। পরের বছর ২০১১ সালে এম এ মুহিত এই কৃতিত্ব অর্জন করেন। মুহিত এককভাবে দুইবার এভারেস্ট জয়কারী একমাত্র বাংলাদেশি। ২০১২ সালের ১৯ মে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন এবং একই বছরের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এই অর্জন করেন। এরপর ২০১৩ সালে সজল খালেদ, ২০২৪ সালে বাবর আলী এবং ২০২৫ সালে একরামুল হাসান শাকিল এভারেস্ট শীর্ষ জয় করেন। নিম্মির আজকের সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশি এভারেস্টজয়ীর সংখ্যা দাঁড়াল আট।

উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশি নারী হিসেবে ওয়াসফিয়া নাজরীন ২০১২ সালে এভারেস্ট জয় করেছিলেন। সেই হিসেবে ১৩ বছরের বিরতির পর কোনো বাংলাদেশি নারী পর্বতারোহী এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।