বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৬ ০৭:১৫

শেয়ার

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা
ছবি সংগৃহীত

দেশের সাতটি অঞ্চলে বুধবার (২৭ মে) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে নৌ সতর্কতা সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে ওই এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ওই সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মে মাস বাংলাদেশে কালবৈশাখী মৌসুমের অংশ। এ সময়ে পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা দ্রুতগতির বায়ুপ্রবাহ সাধারণত নদীপথে চলাচল ও উপকূলীয় জনজীবনে প্রভাব ফেলে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার নদী ও জলপথ ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।