শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাজেট অধিবেশন শুরু ৭ জুন: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৬ ২৩:০৩

শেয়ার

বাজেট অধিবেশন শুরু ৭ জুন: স্পিকার
ছবি সংগৃহীত

আগামী ৭ জুন থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। মঙ্গলবার বিকেলে পাঁচ দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্পিকার বলেন, বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক চিত্র ও ভবিষ্যৎ দিকনির্দেশনা এ বাজেট অধিবেশনের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপিত হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকারি দল ও বিরোধী দল মিলে এমন একটি বাজেট প্রণয়ন করবে, যা জনজীবনে স্বাচ্ছন্দ্য আনতে সক্ষম হবে। পাশাপাশি প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে এবং উন্নয়নকাজ আরও ত্বরান্বিত করা হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, সরকারি দল বাজেট উপস্থাপন করবে এবং বিরোধী দল সমালোচনা করবে। তবে গঠনমূলক সমালোচনাকে তিনি স্বাগত জানান এবং জানান, বিরোধী দল যেন দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সময় পায়, সে বিষয়টি তিনি নিশ্চিত করবেন। আগের অধিবেশনের মতো এবারও সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব বজায় থাকবে বলে তিনি আশা করেন।

সংসদের কার্যকারিতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্পিকার বলেন, বর্তমান জাতীয় সংসদ এখন পর্যন্ত জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে এবং আগামী দিনে সংসদ সদস্যরা আরও উদ্যোগী ভূমিকা রাখবেন। বাজেট অধিবেশন শেষে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে অর্থনীতির মূল চিত্র স্পষ্ট হবে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর এবং পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।