শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী নির্বাচনেই আ.লীগ অংশ নিতে পারে: তৌহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৭:১০

শেয়ার

আগামী নির্বাচনেই আ.লীগ অংশ নিতে পারে: তৌহিদ হোসেন
ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যাবে বা স্থায়ীভাবে বাইরে থাকবে বলে তিনি মনে করেন না। তার ভাষায়, দেশের মানুষের রাজনৈতিক স্মৃতি দীর্ঘস্থায়ী নয় এবং সময়ের সঙ্গে দলটি আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে উঠতে পারে। তিনি অনুমান করেন, আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য ভারত সরকারের কাছে চিঠি পাঠানোর প্রসঙ্গেও কথা বলেন তৌহিদ হোসেন। এ বিষয়ে তিনি বলেন, চিঠির জবাব পাওয়ার বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে আশাবাদী ছিলেন না। তার মতে, ওই চিঠির কোনো উত্তর না আসাটাই ছিল প্রত্যাশিত।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে পদত্যাগের চিন্তার কথাও তুলে ধরেন তিনি। তৌহিদ হোসেন জানান, তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সংশ্লিষ্টরা তাকে বোঝান যে, এমন পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ফলে তিনি দায়িত্বে বহাল থাকেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়েও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, চুক্তি প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্রমন্ত্রীর কোনো ভূমিকা ছিল না। তার দাবি, বিষয়টি পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়।

জুলাই গণঅভ্যুত্থানে তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সম্পৃক্ততা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ ঘটনাতেই কোনো না কোনোভাবে ডিপ স্টেটের প্রভাব বা সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা থাকে। তার মতে, পৃথিবীর প্রতিটি বড় ঘটনার ক্ষেত্রেই এমন প্রভাবের বিষয়টি বিভিন্নভাবে আলোচিত হয়ে থাকে।