শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদ যাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৪:০১

শেয়ার

ঈদ যাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

পরিবার-প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদযাত্রার তৃতীয় দিনে সোমবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের ভিড়।

সকাল থেকে এখন পর্যন্ত ১০টি আন্তঃনগর এবং ৬টি কমিউটার ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছাড়ছে।

এদিকে, যাত্রীদের অভিযোগ, উপচে পড়া ভিড় থাকায় টিকিট কেটেও অনেকে ট্রেনে উঠতে পারছেন না। আবার, ট্রেনে উঠতে পারলেও সিট পাচ্ছেন না অনেকে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাদে যাত্রা ঠেকানোসহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে।

স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৪০ মিনিটে দেরিতে ছেড়েছে। এখন পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ পাইনি।