শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১১:৪৪

আপডেট: ২৫ মে, ২০২৬ ১১:৪৬

শেয়ার

রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট
সংগৃহীত

ঈদের ছুটি শুরু হতেই জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। গাবতলী থেকে শাহজাহানপুর প্রতিটি হাটেই এখন উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকভর্তি গরু, ছাগল ও মহিষ আসছে হাটগুলোতে। রাজধানীর দুই সিটি করপোরেশনে ২৫-২৬টি হাটে এখন উৎসবমুখর পরিবেশ।

সোমবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পশুর হাটে বিক্রেতাদের হাঁকডাক। কেউ পরিবার নিয়ে এসেছেন কোরবানির পশু কিনতে, আবার কেউ এসেছেন শুধু বাজার ঘুরে দেখতে। বড় বড় হাটগুলোতে দেশি মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি।

এদিকে, বিক্রেতারা বলছেন খামারিদের আনা গরুর সংখ্যা বেশি হওয়ায় ক্রেতাদেরও মিলছে নানা দামের পশু। আর ক্রেতারা বলছেন, কয়েক দফা দরদামের পরই মিলছে পছন্দের গরু। ঈদের আগে তিনদিন সর্বোচ্চ বিক্রির আশা বিক্রেতাদের। তবে শঙ্কা সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসলে গুনতে হবে লোকসান।