শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৮ ডিগ্রি তাপমাত্রায় হজযাত্রীদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ২৩:০১

শেয়ার

৪৮ ডিগ্রি তাপমাত্রায় হজযাত্রীদের সতর্কবার্তা
ছবি সংগৃহীত

পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতার স্থান মিনা ও মুজদালিফায় অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কারণে হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

শনিবার (২৩ মে) বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মিনা ও মুজদালিফা এলাকায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এ পরিস্থিতিতে হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলতে, তীব্র গরমের সময় অপ্রয়োজনীয় হাঁটাচলা থেকে বিরত থাকতে এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রোদে বের হলে ছাতা ব্যবহার, পর্যাপ্ত পানি পান এবং তরল খাবার গ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জারিকৃত স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা ও পরিচালন বার্তাগুলো যথাযথভাবে মেনে চলতে হজযাত্রীদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেছে।

সৌদি সরকারের এ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও বাংলাদেশি হজযাত্রীদের তীব্র গরমে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে।