শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের

আক্তার হোসেন, সিলেট

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ১৯:২০

আপডেট: ২২ মে, ২০২৬ ১৯:৫৮

শেয়ার

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের
ছবি: বাংলা এডিশন

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেছে এক র‍্যাব সদস্যের।

শুক্রবার দুপুরে কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য র‍্যাব-৯ এর সদস্য ছিলেন।

পুলিশ জানায়, দুপুরে বাপ্পি নামের এক ছিনতাইকারীকে নগরীর কীন ব্রিজ এলাকা থেকে ধাওয়া দেন তাঁরা। বাপ্পি ধাওয়া খেয়ে থানা রোড হয়ে পালানোর চেষ্টা করে। এসময় সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্য কনস্টেবল ইমন আচার্য তাকে ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে বাপ্পি তাকে ছুরিকাঘাত করে।

তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্ত বাপ্পিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।