শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যমুনার ভাঙন ঠেকাতে টাঙ্গাইলে স্থায়ী বেড়িবাঁধের ঘোষণা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ১৯:০০

শেয়ার

যমুনার ভাঙন ঠেকাতে টাঙ্গাইলে স্থায়ী বেড়িবাঁধের ঘোষণা
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে আগামী অর্থবছর থেকেই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে নদীতীরবর্তী মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙনে প্রতি বছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থবছরেই এ প্রকল্পের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে এবং যমুনার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই তিনি সরেজমিন পরিস্থিতি পরিদর্শনে এসেছেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যমুনার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে সরকার কাজ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়নে সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।