শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার, দ্রুত বিচার ও আইন সংশোধনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ১০:৩৬

শেয়ার

শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার, দ্রুত বিচার ও আইন সংশোধনের আশ্বাস
ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী রোববার (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার রাতে তারেক রহমান রামিসার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, মামলার প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলার চার্জশিট প্রস্তুতের কাজ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডিএনএ পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, রোববার দুপুরের মধ্যেই ডিএনএ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হবে। এরপর একই দিন আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে।

এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের শাস্তি আরও কঠোর করতে সরকার আইন সংশোধনের উদ্যোগ নেবে।

রামিসার পরিবারের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা দ্রুত ও সুষ্ঠু বিচার চেয়েছেন। পাশাপাশি নিহত শিশুর ছোট বোনের নিরাপত্তা, শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি সহায়তার আবেদন করেছেন। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ-এর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার ঘরে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাকেও গ্রেপ্তার করা হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।