শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রামুতে ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১৬:৪৫

শেয়ার

রামুতে ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও রোহিঙ্গা আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রী ও এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার গভীর রাতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় রামু থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, হাজীরপাড়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাসিম ওরফে ওসমান (৩৫)। নজরুল ইসলাম কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বলে জানা গেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মিয়ানমার থেকে আসা মাদকের একটি বড় চালান মজুদের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছালেহা বেগম ও হাসিমকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।