শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে পশ্চিমবঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদল, শুরু হচ্ছে জেআরসি বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ২২:৪৬

শেয়ার

ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে পশ্চিমবঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদল, শুরু হচ্ছে জেআরসি বৈঠক
ছবি সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যে ৯০তম যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক উপলক্ষে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের কলকাতায় পৌঁছেছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী শনিবার (২৩ মে) পর্যন্ত তিন দিনব্যাপী এ বৈঠক চলবে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ছয় সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ফারাক্কা ব্যারাজের যৌথ প্রবাহ পরিমাপ কেন্দ্র পরিদর্শন করবে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির। এছাড়া নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের দুই কর্মকর্তা আমন্ত্রিত সদস্য হিসেবে সফরসঙ্গী রয়েছেন।

এ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। ফলে চুক্তির নবায়ন এবং ভবিষ্যৎ পানি বণ্টন ব্যবস্থা নিয়ে আলোচনা এবার গুরুত্ব পাচ্ছে।

এর আগে গত বছরের মার্চ মাসে পশ্চিমবঙ্গে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র তখন বিবিসিকে জানিয়েছিল, সেটি ছিল বিশেষজ্ঞ পর্যায়ের নিয়মিত বৈঠক। তবে গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টি ওই আলোচনায়ও গুরুত্ব পেয়েছিল।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।