শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে সাত দিন মহাসড়কে ট্রাক-লরী চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ২১:৫৭

শেয়ার

ঈদে সাত দিন মহাসড়কে ট্রাক-লরী চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিটি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, গত ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন, অর্থাৎ ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখতে হবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

চিঠিতে আরও বলা হয়, মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়কের পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। পাশাপাশি পণ্য ও পশুবাহী যানবাহনে, বিশেষ করে ফিরতি পথে যাত্রী বহন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সমিতিগুলোকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।