শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ মাস পর উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ২১:২৪

শেয়ার

৭ মাস পর উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট
ছবি: সংগৃহীত

সাত মাস জেনারেল ওভারহোলিং শেষে বিদ্যুৎ উৎপদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট।

বুধবার বিকেল ৫টা ৪৬ মিনিটে ৩য় ইউনিটটি চালুর পর ওই ইউনিট থেকে ২০ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। তবে ক্রমান্বয়ে বিদ্যুতের উৎপাদন বাড়বে বলেও তিনি জানান।

প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক আরও জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে ইউনিটটি বন্ধ ছিল। এ সময় ওভারহোলিংয়ের কাজ শেষ করা হয়। বর্তমানে চালু হওয়া তৃতীয় ইউনিটসহ প্রথম ইউনিট থেকে মোট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৭০ মেগাওয়াট। এরমধ্যে প্রথম ইউনিটে ৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামীকালের মধ্যে প্রথম ও তৃতীয় এই দুই ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে তিনি তিনি আশা করছেন।

২ নম্বর ইউনিট এখনও বিকল ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিট রয়েছে। ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং ৩ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

২০২০ সালের নভেম্বরে যান্ত্রিক ত্রুটির কারণে ২ নম্বর ইউনিটটি সাড়ে চার বছরেও মেরামতের অভাবে অচলাবস্থায় পড়ে রয়েছে।