শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হামে শিশুমৃত্যু : তদন্ত কমিশন গঠনে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১৪:৫৫

শেয়ার

হামে শিশুমৃত্যু : তদন্ত কমিশন গঠনে হাইকোর্টের রুল
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে কেন কমিশন গঠনের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম গত ১৭ মে এ রিট পিটিশন দায়ের করেছিলেন।

পিটিশনে হামের টিকা কেনায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের ভূমিকা তদন্ত করতে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়।

আবেদনে তিনি বলেন, ইউনিসেফ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর বিষয়ে আগেই সতর্ক করেছিল। তবুও ড. ইউনূস কিংবা স্বাস্থ্য উপদেষ্টা শিশুদের জীবন বাঁচানোর ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেননি।

ব্যারিস্টার আশরাফুল গণমাধ্যমে বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকাদান প্রক্রিয়াকে অসৎ উদ্দেশ্যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে স্থানান্তর করে।

শুনানির সময় রিট আবেদনকারীর পক্ষে আদালতে ছিলেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।