শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১০:২০

শেয়ার

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে)। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) দেওয়া বার্তায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ গঠনে এই বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধে শহীদ ৬৭০ জন সদস্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তাদের কার্যক্রমও প্রশংসনীয় ছিল বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে এবং একটি স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ার পথে এই বাহিনী গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি হিসেবে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, গ্রামীণ পর্যায়ে নিরাপত্তা, উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি অর্থনীতি ও সামাজিক সেবায় আনসার-ভিডিপির বিশাল নেটওয়ার্ক কার্যকর ভূমিকা রাখতে পারে।

যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এই উদ্যোগ একটি উৎপাদনমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেষে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দেশ গঠনে তাদের অবিচল ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন।,