শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাবের জন্য আলাদা আইন, বদলাতে পারে নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১৪:২০

শেয়ার

র‍্যাবের জন্য আলাদা আইন, বদলাতে পারে নাম
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) জন্য আলাদা আইন প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে বাহিনীটির নামও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান মহাপরিকল্পনা মূলত বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন রোধকেন্দ্রিক। তবে এতে পানি সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত নেই। এ কারণে প্রধানমন্ত্রী মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী প্রকল্পে সংশোধনী এনে পরে তা চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র বিষয়ে সরকার আদালতের সিদ্ধান্ত কার্যকর করবে। ভারত সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করলে আইন অনুযায়ী নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া হবে। আদালতের চূড়ান্ত রায়ে যে সিদ্ধান্ত আসবে, সরকার তা বাস্তবায়ন করবে।