শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে ১৩ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ১৪:১৩

শেয়ার

ঈদে ১৩ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত সম্প্রতি পেট্রোবাংলা চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের যাতায়াত সহজ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।

এদিকে, রোজার ঈদের মতো এবারও কোরবানির ঈদে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকার আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।