পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়।
১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেয়া মোসলেহ উদ্দিন আহমদ এর আগে গত ১৬ মার্চ সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পান। সিআইডিতে যোগ দেয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডাইরেক্টরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ পেশাজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এ ছাড়া কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাত্র তিন দিন আগে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন:








