তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণ করতে হবে। তিনি বলেন, দেশের গৌরবময় ইতিহাস যেমন মানুষ প্রত্যক্ষ করেছে, তেমনি বিভিন্ন সংকট ও দুরবস্থার অভিজ্ঞতাও জাতিকে আরও প্রজ্ঞাবান করেছে।
শনিবার সকালে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “আমরা পরিবর্তন করতে চাই। এ জন্য আমাদের রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে।” তিনি আরও বলেন, কিছু কাজ মানবকল্যাণের উদ্দেশ্যে করা হয়, আর বিত্তবান হওয়ার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন বিষয়। শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের এ বিষয়টি গভীরভাবে অনুধাবন করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাজ পরিবর্তনের প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, চলচ্চিত্র আন্দোলনের পাশাপাশি সমাজ পরিবর্তনের জন্যও একটি সুস্পষ্ট রোডম্যাপ থাকা প্রয়োজন। তবে তা কোনো গোষ্ঠীগত আদর্শের ভিত্তিতে হওয়া উচিত নয়। তাঁর ভাষ্য, আদর্শভিত্তিক পরিবর্তন অনেক সময় গোষ্ঠীর স্বার্থে সবকিছুকে ‘প্রোপাগান্ডা মেশিনে’ পরিণত করে ফেলে এবং গোষ্ঠীর দাস কখনো মুক্তবুদ্ধির অধিকারী হতে পারে না।
আরও পড়ুন:








