হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় গুণ থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। এ সময় বাটজার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা এবং অটোমেটেড কাস্টমস সুবিধা যুক্ত করা হবে, যা যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। পাশাপাশি মাল্টিলেভেল কার পার্কিং সুবিধার কারণে বিমানবন্দর এলাকায় যানবাহনের চাপও কমে আসবে।
তিনি আরও বলেন, থার্ড টার্মিনালের নেটওয়ার্ক কাভারেজ নিয়ে বড় কোনো সমস্যা হবে না। প্রয়োজন অনুযায়ী রিপিটার বসানো হলে সংযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
বিমানের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক বিমানবন্দর সম্প্রসারণ নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাটসহ বন্ধ থাকা আটটি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনালকে কেন্দ্র করে যাত্রীসেবা ও অবকাঠামো উন্নয়নে বড় পরিবর্তনের আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিল বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর প্রতিনিধি দল।
আঞ্চলিক বিমানবন্দর পুনরায় চালুর তালিকায় রয়েছে বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও এবং লালমনিরহাটসহ একাধিক এলাকা।
আরও পড়ুন:








