মঙ্গলবার

১২ মে, ২০২৬ ২৮ বৈশাখ, ১৪৩৩

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ২২:৩৫

শেয়ার

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে।

নির্বাচিত কমিটি ভেঙে গিয়ে অ্যাডহক কমিটি গঠনসংক্রান্ত ৭ এপ্রিলের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে গত ৩০ এপ্রিল সাত আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছিলেন।

প্রসঙ্গত, বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এছাড়া, এই কমিটিতে আছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম, তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।



banner close
banner close