শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

পদত্যাগ করতে পারেন বিজয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১১:৩১

শেয়ার

পদত্যাগ করতে পারেন বিজয়
ছবি সংগৃহীত

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে সরকার গঠনের সমীকরণ। অভিনেতা থেকে রাজনীবিদ হওয়া থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সাফ জানিয়ে দিয়েছে, ডিএমকে বা এআইএডিএমকে যদি অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে, তবে টিভিকের ১০৮ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে এই কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

তামিলনাড়ুতে সরকার গড়ার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে বুধবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের দ্বারস্থ হয়েছিলেন বিজয়। কিন্তু তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান চিত্রতারকা বিজয়কে কোনও আশ্বাস দেননি রাজ্যপাল।,

নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরবর্তী সরকার গঠন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও এখনও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি অভিনেতা-রাজনীবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। সেই অনিশ্চয়তার মধ্যেই দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে জোট গঠনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা পায়নি। চিত্রতারকা বিজয়ের টিভিকে ১০৮টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। যদিও বিজয় দুইটি আসনে জয়ী হওয়ায় বিধায়ক সংখ্যা ১০৭।

ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪ এবং এআইএডিএমকে বিজেপি জোট ৫৩টি জিতেছে। ডিএমকে একক ভাবে ৫৯টি আসনে জিতলেও দলের প্রধান তথা বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন পরাজিত। তাঁর সহযোগী কংগ্রেস জিতেছে পাঁচটিতে।

অন্য দিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী পলানীস্বামীর দল এআইএডিএমকে ৪৭ এবং তাঁর সহযোগী বিজেপি একটিতে জিতেছে। তাদের আর এক সহযোগী পিএমকে পেয়েছে চারটি। কংগ্রেস ইতিমধ্যেই বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করেছেন। কিন্তু রাজ্যপাল বিশ্বনাথ জানিয়েছেন ১১৮ বিধায়কের সমর্থনপত্র না পেলে টিভিকে-কে সরকার গড়ার আমন্ত্রণ জানাবেন না তিনি।



banner close
banner close