বৃহস্পতিবার

৭ মে, ২০২৬ ২৪ বৈশাখ, ১৪৩৩

আগামী ৭ জুন শুরু হবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১৮:১৫

শেয়ার

আগামী ৭ জুন শুরু হবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন
ছবি: সংগৃহীত

আগামী ৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং, আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি, আগামী ০৭ জুন বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ খ্রিষ্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল, যা গত ৩০ এপ্রিল শেষ হয়।

এবারের অধিবেশন বর্তমান সংসদের একটি গুরুত্বপূর্ণ অধিবেশন, যেখানে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ ও পাস হবে।



banner close
banner close