বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ২২:১৮

শেয়ার

শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের জন্য বাহিনীর সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত ‘এয়ার অফিসার্স সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ সময় তিনি আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বিমান বাহিনীর অবদানের কথা তুলে ধরেন এবং বাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনে দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সংশ্লিষ্ট এয়ার অফিসার ও পরিচালকরা। এছাড়া ঢাকার বাইরে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটিগুলোর এয়ার অধিনায়ক ও সংশ্লিষ্ট এয়ার অফিসাররা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন।



banner close
banner close