বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২-এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ে দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে বদলি করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে পাঠানো হয়েছে। পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে এবং এসবির পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীতে বদলি করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনের পুলিশ সুপার এবং রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায় দায়িত্ব দেওয়া হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরে বদলি করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার করা হয়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে এবং আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি এবং সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:








