বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ০৯:৩৩

শেয়ার

বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ (ইউএসটিআর)–এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন।

তার এই সফরের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সই হওয়া বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা। সোমবার (৪ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ৫-৭ মে ঢাকা সফর করবেন।,

এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নে অংশীদারি প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির ফলে উভয় দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে। সেই সঙ্গে বিনিয়োগের বাধা দূর করে বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনবে।

দূতাবাস আরও জানায়, এই সফর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এটিই কোনো বাণিজ্য প্রতিনিধির প্রথম ঢাকা সফর।,



banner close
banner close