রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ বা ২৮ মে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১৪:২৮

শেয়ার

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ বা ২৮ মে
ফাইল ছবি

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে বলে সম্ভাব্য তারিখ জানা গেছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ ২৮ মে পালিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম্মুল কুরা’ অনুযায়ী, আগামী ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন হতে পারে। সেই হিসাবে মধ্যপ্রাচ্যে জিলকদ মাস ৩০ দিনে শেষ হলে ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও জানিয়েছেন, দেশটিতে ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। একই তারিখকে সম্ভাব্য হিসেবে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাতও। দেশটির হিসাব অনুযায়ী, ২৬ মে আরাফাতের দিন এবং পরদিন ২৭ মে ঈদ হতে পারে।

যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন মুসলিম সংগঠনও জানিয়েছে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে সেখানে ২৭ বা ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর শুরু হয় জিলহজ মাস। এই মাসের ১০ তারিখে বিশ্বজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।

বাংলাদেশের ক্ষেত্রে সম্ভাব্য হিসাব অনুযায়ী, ১৮ মে জিলহজ মাস শুরু হলে ২৯ দিনের জিলকদ মাস হলে ২৭ মে এবং ৩০ দিনের হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি, চাঁদ দেখার ভিত্তিতে।



banner close
banner close