রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

গণমাধ্যমের স্বাধীনতায় কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১১:৩৮

শেয়ার

গণমাধ্যমের স্বাধীনতায় কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গঠিত কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (৩ মে) রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে আয়োজিত র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো প্রণয়ন করা হয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, চিন্তাচেতনা ও মননের দিক থেকেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার।

এ সময় বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণে প্রথমবারের মতো ‘মুক্ত গণমাধ্যম দিবস’ সফলভাবে আয়োজন করায় গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী।



banner close
banner close