রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

মোহাম্মদপুরে আশিক হত্যা চেষ্টা: হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১১:২৪

শেয়ার

মোহাম্মদপুরে আশিক হত্যা চেষ্টা: হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার সকালে আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়। একই সঙ্গে এ মামলায় ১২৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হন আশিক। পরে তিনি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শ’ জনকে আসামি করা হয়েছিল।



banner close
banner close