শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৭:৩৯

শেয়ার

দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
ছবি; সংগৃহীত

দেশের আট বিভাগজুড়ে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রঝড় আঘাত হানতে পারে। এ সময় বজ্রপাত ও বৃষ্টিপাতের তীব্রতাও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

আবার একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘের অব্যাহত থাকায় ঢাকাসহ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এতে এসব এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে পূর্বের দেয়া সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।



banner close
banner close