বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

৩২ জেলায় ভারি বর্ষণ ও পাহাড়ধসের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৭:৩৫

শেয়ার

৩২ জেলায় ভারি বর্ষণ ও পাহাড়ধসের সতর্কতা
ছবি সংগৃহীত

দেশের চারটি বিভাগে অন্তত ৩২ জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও করা হয়েছে।

শনিবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সক্রিয়তা অব্যাহত রয়েছে। এর প্রভাবে আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি (২৪ ঘণ্টায় ৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত) বৃষ্টিপাত হতে পারে।

অধিদপ্তর আরও জানিয়েছে, ভারি বর্ষণের কারণে এসব এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করা হয়েছে।



banner close
banner close