শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১০:৫৬

শেয়ার

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২ মে) সকালে সিলেটে পৌঁছেছেন। সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সফরকে ঘিরে বিমানবন্দরসহ নগরজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন।

এছাড়া, নগরীতে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরসূচিতে বাসিয়া খাল খনন কর্মসূচি এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনও রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দিনব্যাপী কর্মসূচি শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



banner close
banner close