বৃহস্পতিবার

৩০ এপ্রিল, ২০২৬ ১৭ বৈশাখ, ১৪৩৩

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর তালিকায় ফজলুর রহমান এর নাম পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৩৫

শেয়ার

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর তালিকায় ফজলুর রহমান এর নাম পাওয়া যায়নি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ নেতা এবং বর্তমান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জয়সিদ্ধি ইউনিয়নের করন্সী গ্রামের বাসিন্দা।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সকল যাচাই-বাছাই শেষে ৩০শে জানুয়ারী ২০২১ইং তারিখে ইটনা থানার ২১ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করে। সেই তালিকায় উনার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, জামুকা বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান, যার পূর্ণরূপ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এই সংস্থার কাজ হলো মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই ও নিয়মিত হালনাগাদ করা, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে বাতিল করা এবং মুক্তিযুদ্ধ-সম্পর্কিত নীতিমালা প্রণয়ন ও তথ্য ব্যবস্থাপনা পরিচালনা করা।



banner close
banner close