বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ২১:১২

শেয়ার

যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বহুল আলোচিত বাণিজ্য চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি দাবি করেন, চুক্তিটিতে দেশের স্বার্থবিরোধী কিছু ধারা রয়েছে এবং সরকার চাইলে ৬০ দিনের মধ্যে তা বাতিলও করতে পারে।

বুধবার জাতীয় সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান। তিনি বলেন, সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এক বৈঠকে দুই দেশের বাণিজ্য আলোচনায় আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারের বিষয়গুলো উঠে আসে।

তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়, তার তুলনায় আমদানি কম হওয়ায় বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি কমানোর লক্ষ্যেই চুক্তিটি করা হয়েছে বলে জানান তিনি।

তবে চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন, জাতীয় নির্বাচনের মাত্র তিনদিন আগে ৯ ফেব্রুয়ারি এই চুক্তি সই করা হয়, যা নিয়ে তখনই সুশীল সমাজ ও বিশ্লেষকদের মধ্যে আপত্তি ওঠে। তাদের মতে, একটি অনির্বাচিত সরকারের এমন গুরুত্বপূর্ণ চুক্তি করা উচিত হয়নি।তিনি অভিযোগ করেন, এসব আপত্তি উপেক্ষা করেই অন্তর্বর্তীকালীন সরকার চুক্তিটি স্বাক্ষর করে।



banner close
banner close