ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) এসব প্রার্থীর নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১২ জন এবং স্বতন্ত্র হিসেবে একজন প্রার্থী বৈধ হয়েছেন।
অন্যদিকে একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র পুনরায় গ্রহণের আদেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:








