আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি এবং ১৪ শতাংশ মাত্র এক ডোজ টিকা নিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে টিকা কার্যক্রম চলমান থাকায় আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে মানুষের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হলে আক্রান্তের হার কমে আসবে বলে আশা করছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।
বুধবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
এদিকে, গতকাল দেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন। যার মধ্যে ৮৮ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। এই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পরীক্ষার সীমাবদ্ধতার কারণে আক্রান্ত সবার পরীক্ষা সম্ভব হচ্ছে না। তবে রোগীর সংখ্যা বাড়ায় রোগ নির্ণয় ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার।
আরও পড়ুন:








