সরকার সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ এক বছর থেকে কমিয়ে ছয় মাস নির্ধারণ করেছে। এর ফলে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) থেকে পাওয়া তার নিরাপত্তা–সুবিধাও একইভাবে কমে এসেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে, গত ১০ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে ড. ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার সই করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ মর্যাদা দেওয়া হবে।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই মেয়াদ কমিয়ে ছয় মাস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মাধ্যমে দেড় বছর মেয়াদি অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমাপ্তি ঘটে। সরকার পরিবর্তনের প্রায় আড়াই মাস পর ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ পুনর্নির্ধারণের এ সিদ্ধান্ত এলো।
আরও পড়ুন:








