শুক্রবার

১৩ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

মা-বোনদের হাতে এলপিজি কার্ড তুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১২:৫৮

শেয়ার

মা-বোনদের হাতে এলপিজি কার্ড তুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

ফ্যামিলি কার্ডের মতো মা-বোনদের হাতে এলপিজি কার্ড তুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল)। বেলা সাড়ে ১১টায় শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের শুভ উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা জানান।

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, ৫ আগস্টের মতো মানুষ তাদের জবাব দেবে।’

তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে সরকার। গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় একটি পক্ষ। তারা গণভোট নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছ।