সোমবার

২৭ এপ্রিল, ২০২৬ ১৪ বৈশাখ, ১৪৩৩

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৭:৩৪

শেয়ার

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
ছবি সংগৃহীত

ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে সোমবার (২৭ এপ্রিল) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।



banner close
banner close