শুক্রবার

২৪ এপ্রিল, ২০২৬ ১১ বৈশাখ, ১৪৩৩

সরবরাহ বাড়লেও কাটেনি জ্বালানি তেলের সংকট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৮:৪৩

শেয়ার

সরবরাহ বাড়লেও কাটেনি জ্বালানি তেলের সংকট
ছবি: সংগৃহীত

সরবরাহ বৃদ্ধির পরেও জ্বালানি তেল সংকটের রেশ পুরোপুরি কাটেনি। তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও অপেক্ষার চাপ এখনও বিদ্যমান।

বৃহস্পতিবার রাতে রাজধানীর পাম্পগুলোতে গিয়ে দেখা যায়, সরবরাহ বেশি থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। ফলে রাজধানীর ফিলিং স্টেশগুলোতে কিছুটা কমছে ভোগান্তি।

পাম্প সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক হয়েছে তেল সরবরাহ। ফুয়েল পাসে তেল সরবরাহে কিছুটা সময় লাগছে। এতে তেমন একটা ভোগান্তি সৃষ্টি হচ্ছে না।

এরইমধ্যে গ্রাহকদের চাহিদা কমতে শুরু করেছে। ফলে ধীরে ধীরে লাইনও ছোট হয়ে আসছে। পর্যাপ্ত মজুত ও ধারাবাহিক সরবরাহ অব্যাহত থাকলে দ্রুতই সংকট কেটে যাবে বলে মনে করছেন তারা।



banner close
banner close