মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

পটুয়াখালীতে ৩ লাখ টাকার নকল সিগারেট জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ২০:০২

শেয়ার

পটুয়াখালীতে ৩ লাখ টাকার নকল সিগারেট জব্দ
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত ৩ লাখ ৬০০ টাকার নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার সকালে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

মির্জাগঞ্জে সুবিদখালী খেয়াঘাট সংলগ্ন শ্রীমন্ত নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি পণ্যবাহী স্টিমার তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৬০০ টাকা মূল্যের ৫০ হাজার ১০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

এসময় সিগারেটের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



banner close
banner close