সোমবার

২০ এপ্রিল, ২০২৬ ৭ বৈশাখ, ১৪৩৩

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৮:০৮

শেয়ার

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে।

সোমবার সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একটি বাংলা দৈনিকে প্রকাশিত অনিয়মের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার অথবা মঙ্গলবারের মধ্যেই এই কমিটি চূড়ান্ত করা হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. মনির হোসেন জানান, তদন্ত প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না। তদন্তে যদি কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অনিয়ম পাওয়া যায়, তবে বিল বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত রবিবার সন্ধ্যায় মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সচিবালয়ের কেনাকাটা নিয়ে একটি বাংলা দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। কেনাকাটার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে সংসদ সচিবালয়ের কেনাকাটায় ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে আসে। প্রতিবেদনে দেখা যায়, ১৮ লাখ টাকা দামের একটি ক্যামেরা ৫৮ লাখ টাকায়, ৪ হাজার টাকার ব্যাগ ৩৪ হাজার টাকায় এবং ৩ হাজার টাকার কার্ড রিডার ২১ হাজার ৫০০ টাকায় কেনা হয়েছে।



banner close
banner close