সোমবার

২০ এপ্রিল, ২০২৬ ৭ বৈশাখ, ১৪৩৩

৩২ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ১২,৮৫৫ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৬:৪৫

শেয়ার

৩২ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ১২,৮৫৫ হজযাত্রী
ছবি সংগৃহীত

চলতি বছরের হজযাত্রার প্রথম তিন দিনে বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার সকাল ১০টা পর্যন্ত ৩২টি ফ্লাইটে তারা গন্তব্যে পৌঁছান।

হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে।

এয়ারলাইন্সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৬৬৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ২২৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



banner close
banner close