মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠায় খুলনায় ১০টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৬টি বন্ধ রয়েছে, ফলে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে।
খুলনা অঞ্চলের এই ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় দেশে মোট বন্ধ কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে।
এতে করে শহর ও গ্রামজুড়ে লোডশেডিং বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার তীব্র সম্ভাবনা দেখা দিয়েছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, খুলনা অঞ্চলে মোট উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার মেগাওয়াট হলেও বর্তমানে উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে।
খুলনা ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আলমগীর মাহফুজুর রহমান জানান, জ্বালানি সরবরাহ অনিশ্চিত হওয়ায় কেন্দ্র চালু রাখা সম্ভব হচ্ছে না। জ্বালানি পাওয়া গেলে দ্রুত উৎপাদনে ফিরতে তারা প্রস্তুত আছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন:








