শুক্রবার

১৭ এপ্রিল, ২০২৬ ৩ বৈশাখ, ১৪৩৩

প্রতি বছর ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ২৩:৪৪

শেয়ার

প্রতি বছর ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ছবি: সংগৃহীত

সরকার প্রতিবছর ৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। দিনটিকে দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপন করা হবে।

একই সঙ্গে ৭ নভেম্বরকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে, ফলে এদিন সব সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

একই বৈঠকে প্রতিবছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এদিন কোনো সরকারি ছুটি থাকবে না।



banner close
banner close