প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্ত ১৫ জন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের হাতে পদক তুলে দিয়েছেন।
এবারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যিনি স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর পুরস্কার পেয়েছেন। গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মেজর মোহাম্মদ আবুল জলিল (মরণোত্তর) ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধ), অধ্যাপক ড. জহুরুল করিম (বিজ্ঞান ও প্রযুক্তি), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (চিকিৎসাবিদ্যা), এ কে এম হানিফ ওরফে হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর) (সংস্কৃতি), ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) (সাহিত্য), জোবেরা রহমান লিনু (ক্রীড়া), ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মাহেরীন চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, এস ও এস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র (সমাজসেবা), মোহাম্মদ আবদুল বাকী (পিএইচডি), অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া (গবেষণা ও প্রশিক্ষণ), কাজী ফজলুর রহমান (মরণোত্তর) (জনপ্রশাসন), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) (পল্লী উন্নয়ন) এবং আব্দুল মুকিত মজুমদার (পরিবেশ সংরক্ষণ)।
প্রত্যেক পুরস্কারপ্রাপ্তি পেয়েছেন ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, সনদপত্র ও সম্মানির চেক। অনুষ্ঠানটি সুষ্ঠু ও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:








