বাংলাদেশের শিশুদের সুরক্ষায় ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলা টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউনিসেফ-এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে। এই কর্মসূচির আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা সরবরাহ করা হবে, যা পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে সুরক্ষা দেবে।
এ উদ্যোগকে আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি-এর প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশে সংক্রামক রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা গেলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ—উভয় দেশের জনগণকে নিরাপদ রাখে। পাশাপাশি এটি বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করে এবং সংক্রামক রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখে।
আরও পড়ুন:








