বুধবার

১৫ এপ্রিল, ২০২৬ ২ বৈশাখ, ১৪৩৩

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: অভিযোগ গঠন শুনানি ১৭ জুনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ২১:৪৯

শেয়ার

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: অভিযোগ গঠন শুনানি ১৭ জুনে
ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ জুন পর্যন্ত পিছিয়ে দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক মঈন উদ্দিন চৌধুরীর এজলাসে এই শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুসারে, মোট ২৮৬ জন আসামির মধ্যে ২৫৯ জন পলাতক রয়েছেন। বাকি ২৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন অন্যতম।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে জয় বাংলা ব্রিগেড নামের একটি গ্রুপের জুম মিটিং হয়। সেখানে দেশ-বিদেশ থেকে ৫৭৭ জন অংশ নেন। মিটিংয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনার লক্ষ্যে গৃহযুদ্ধসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয় বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমের হোস্টিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে শেখ হাসিনাসহ অন্য নেতাদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে গত বছরের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক এ মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে চলতি বছরের ১৪ আগস্ট শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ রুবিনা আক্তার, পংকজ নাখ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

আদালতের আগামী শুনানিতে অভিযোগ গঠন হলে মামলাটি পূর্ণাঙ্গ বিচারে যাবে।



banner close
banner close